3D Slapstick Cartoon Animation AI Prompt | ভাইরাল কার্টুন ভিডিও তৈরির মাস্টার প্রম্পট
3D Slapstick Cartoon Animation তৈরির AI Master Prompt
বর্তমানে AI Cartoon Animation এবং 3D Slapstick Cartoon Animation ভিডিও YouTube Shorts, TikTok ও Facebook Reels-এ বেশ জনপ্রিয়। বিশেষ করে মজার চরিত্র, হাস্যকর অ্যাকশন, অদ্ভুত সব কাণ্ডকারখানা এবং আকর্ষণীয় গল্পের মাধ্যমে তৈরি কার্টুন ভিডিও দর্শকদের সহজেই আকৃষ্ট করে।
আপনিও চাইলে AI ব্যবহার করে তৈরি করতে পারেন অসাধারণ সব 3D Funny Cartoon Animation Video। এজন্য আজকের পোস্টে শেয়ার করছি একটি বিশেষ AI Master Prompt, যার সাহায্যে ১০টি ইউনিক ভাইরাল কার্টুন ভিডিও আইডিয়া, প্রফেশনাল Storyboard, AI Image Generation Prompt এবং AI Video Animation Prompt তৈরি করতে পারবেন।
এই প্রম্পটটি ব্যবহার করে Midjourney, DALL·E, Flux, Leonardo AI, Runway, Kling AI, Sora-এর মতো AI টুলের জন্য প্রয়োজনীয় কনটেন্ট তৈরি করতে পারবেন।
3D Cartoon Animation তৈরির জন্য যেসব Free AI Tools প্রয়োজন হবে
একটি সুন্দর ও আকর্ষণীয় 3D Slapstick Cartoon Animation ভিডিও তৈরি করতে শুধু একটি Free AI Tool ব্যবহার করলেই হবে না। পুরো কাজটি কয়েকটি ধাপে সম্পন্ন করতে হবে। প্রথমে গল্প ও চরিত্র তৈরি, এরপর ছবি বানানো, ছবিকে অ্যানিমেশনে রূপান্তর এবং সবশেষে ভিডিও সম্পাদনা করতে হবে।
এই কাজগুলো সহজে করার জন্য নিচের Free AI Tools এবং সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারেন।
১. ChatGPT – গল্প ও কার্টুনের পরিকল্পনা
ভিডিও তৈরির প্রথম কাজ হলো একটি মজার গল্প নির্বাচন করা। এজন্য ChatGPT ব্যবহার করতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী মরুভূমির প্রাণী, মজার প্রতিযোগিতা, খাবার নিয়ে ঝগড়া কিংবা হাস্যকর ধাওয়ার গল্প তৈরি করতে পারবেন।
এছাড়া গল্পের চরিত্রগুলো কেমন হবে, কোন দৃশ্যে কী ঘটবে এবং প্রতিটি দৃশ্যের জন্য কী ধরনের ছবি ও ভিডিও তৈরি করতে হবে, সেসব নির্দেশনাও এখান থেকে নিতে পারবেন।
২. Leonardo AI – কার্টুনের ছবি তৈরির জন্য
গল্প তৈরি হয়ে গেলে এবার প্রয়োজন হবে সেই গল্পের চরিত্র ও পরিবেশের ছবি। এ কাজের জন্য Leonardo AI ব্যবহার করতে পারেন।
এখানে আপনার পছন্দমতো 3D কার্টুন চরিত্র, মরুভূমি, পাহাড়, গাছপালা এবং বিভিন্ন অ্যাকশন দৃশ্যের ছবি তৈরি করা যাবে। সবচেয়ে ভালো ফলাফল পেতে শুরুতেই চরিত্রের একটি নির্দিষ্ট চেহারা তৈরি করে রাখুন। পরবর্তী ছবিগুলো তৈরির সময় সেই ছবিকে নমুনা হিসেবে ব্যবহার করলে চরিত্রের চেহারায় মিল রাখা সহজ হবে।
৩. Google Flow – ছবি ও ভিডিও তৈরির জন্য
Google Flow আপনার অ্যানিমেশন তৈরির কাজকে আরও সহজ করতে পারে। এর মাধ্যমে বিভিন্ন ধরনের ছবি এবং ভিডিও ক্লিপ তৈরি করার সুযোগ রয়েছে।
বিশেষ করে গল্পের নির্দিষ্ট দৃশ্য অনুযায়ী চরিত্রের অবস্থান, পরিবেশ এবং অ্যাকশন তৈরি করতে এটি ব্যবহার করতে পারবেন। আপনার তৈরি করা নির্দেশনা অনুযায়ী ছোট ছোট ভিডিও ক্লিপ বানিয়ে পুরো গল্পকে জীবন্ত করে তোলা সম্ভব।
৪. Kling AI অথবা Pika – ছবিতে প্রাণ দেওয়ার জন্য
একটি স্থির কার্টুন ছবিকে কীভাবে চলমান ভিডিওতে পরিণত করবেন? এই কাজের জন্য Kling AI অথবা Pika ব্যবহার করতে পারেন।
ধরুন, আপনার তৈরি করা ছবিতে একটি শিয়াল দৌড়াচ্ছে, একটি টিকটিকি তাকে ধাওয়া করছে কিংবা দুজনের মধ্যে মজার লড়াই হচ্ছে। এসব অ্যাকশন তৈরি করতে ছবির সঙ্গে উপযুক্ত চলাচলের নির্দেশনা দিতে হবে।
এই টুলগুলোর সাহায্যে চরিত্রের দৌড়ানো, লাফ দেওয়া, পড়ে যাওয়া, মুখের অভিব্যক্তি পরিবর্তন এবং বিভিন্ন হাস্যকর মুহূর্তকে অ্যানিমেটেড ভিডিওতে রূপ দিতে পারবেন।
৫. CapCut অথবা DaVinci Resolve – ভিডিও সম্পাদনার জন্য
এবার আপনার তৈরি করা সব ভিডিও ক্লিপ একসঙ্গে যুক্ত করার পালা। এ কাজের জন্য CapCut একটি সহজ ও জনপ্রিয় পছন্দ। অন্যদিকে আরও বিস্তারিত সম্পাদনার জন্য DaVinci Resolve ব্যবহার করতে পারেন।
এখানে প্রতিটি দৃশ্যের সময় ঠিক করা, অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া, মজার শব্দের প্রভাব, পেছনের সংগীত, জুম এবং অন্যান্য দৃশ্যগত প্রভাব যুক্ত করতে পারবেন।
সবকিছু ঠিকঠাকভাবে সম্পাদনা করার পর ভিডিওটি YouTube Shorts, TikTok, Facebook Reels এবং Instagram Reels-এ প্রকাশের জন্য প্রস্তুত হয়ে যাবে।
একটি পরামর্শ: শুরুতেই সবগুলো টুলের জটিল ফিচার শেখার প্রয়োজন নেই। প্রথমে একটি ছোট গল্প নিয়ে কাজ শুরু করুন। ধীরে ধীরে প্রতিটি ধাপ আয়ত্ত করতে পারলে নিজের মতো করে মানসম্মত 3D কার্টুন অ্যানিমেশন তৈরি করতে পারবেন।
3D Slapstick Cartoon Animation যেভাবে বানাবেন-
১। সর্বপ্রথম আপনার কম্পিউটারে যে কোন ব্রাউজার ওপেন করুন। আমি ক্রোম ব্রাউজার (Google Chrome) ওপেন করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মত Mozilla Firefox, Microsoft Edge, Opera / Opera GX, UC Browser ব্যবহার করতে পারেন।
২। এরপরে আমার এই পোস্টের নিচে মাস্টার প্রমট দেওয়া আছে। ওখানে গিয়ে Copy Master Prompt বাটনে ক্লিক করে মাস্টার প্রমট কপি করুন।
৩। ব্রাউজারের এড্রেস বারে টাইপ করুন chatgpt.com তারপরে কিবোর্ড থেকে এন্টার প্রেসে।
৪। এবার আপনার কপি করা মাস্টার প্রমটটি chatgpt তে পেষ্ট করুন এবং এন্টার প্রেস করুন।
৫। এরফলে ChatGpt আপনাকে ১০টি গল্প লিখে দিবে সংক্ষেপে। এবং এর নিচে ঠিক- Choose a number from 1–10, or provide your own custom desert slapstick scenario. এই কথাটি লিখা থাকবে।
৬। আপনি যে গল্পটি দিয়ে ভিডিও বানাতে চান, ঠিক সেই গল্পের নাম্বার দিয়ে েএন্টার প্রেস করুন।
৭। আপনাকে ৫টি ইমেজ প্রমট দিবে এবং ৫টি ভিডিও প্রমট বানিয়ে দিবে।
একই চরিত্রের বৈশিষ্ট্য বজায় রেখে ছবি তৈরি-
আপনি যে Free AI Tool দিয়ে ইমেজ ও ভিডিও বানাতে চান তা ব্রাউজারে ওপেন করুন। আমি Google Flow ব্যবহার করব।
* Scene 1 Image Prompt: এটা কপি করুন।
* প্রম্পট বক্সে প্রম্পটটি পেস্ট করুন।
* ইমেজ বাটনে ক্লিক করুন।
* 9:16 অনুপাত নির্বাচন করুন।
* Nano Banana 2.1 মডেল নির্বাচন করুন ।
* Generate বাটনে ক্লিক করে ছবি তৈরি করুন।
ছবিগুলোকে ভিডিও ক্লিপে রূপান্তর করুন (Convert Images to Video Clips)
Google Flow
* প্রথম দৃশ্যের ছবিটি সিলেক্ট করে Animated এ ক্লিক করুন
* ChatGPT থেকে পাওয়া সংশ্লিষ্ট মোশন প্রম্পট (Motion Prompt) যুক্ত করুন।
* ভিডিও বাটনে ক্লিক করুন।
* 9:16 Frames নির্বাচন করুন।
* Omni Flash Model নির্বাচন করুন।
* ভিডিওর দৈর্ঘ্য ৬ সেকেন্ড নির্ধারণ করুন।
* প্রতিটি ক্লিপ তৈরিতে ১০ ক্রেডিট খরচ হবে। অর্থাৎ, ৫০ ক্রেডিট দিয়ে মোট ৫টি ক্লিপ তৈরি করা যাবে।
আপনার মোট ৫টি ভিডিও বানানো হলে। সব গুলো ভিডিও ডাউনলোড করে একটি ফোল্ডারে রাখুন। এরপর ভিডিও এডিটিং সফটওয়্যার যেটা আপনি ব্যবহার করে থাকেন সেই সফটওয়্যার ওপেন করে সব গুলো ভিডিও আপলোড করে পর্যায়ক্রমে টাইমলাইনে রাখুন। প্রতিটি ক্লিপের মাঝখানে ট্রানজেকশন ইফেক্ট যুক্ত করে ভিডিও রেন্ডার করে ফেলুন।
ঠিক এই ভাবে করে আপনি এই মাস্টার প্রমট ব্যবহার করে খুব সহজেই অন্য 9টি প্রমট থেকে সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবেন। আর সেই সকল ভিডিও আপনি ইউটিউব, ফেসবুক, টিকটকে আপলোড করে প্রত্যেক মাসে কয়েক হাজার ডলার ইনকাম করতে পারবেন।
বর্তমানে অনেকেই আছে যারা এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই প্রত্যেক মাসে তারা হাজার টাকা ইনকাম করে নিজের পকেট খরচের পাশাপাশি সংসারে খরচ চালাচ্ছে। খুব সহজেই আপনারা কাজ গুলো করতে পারবেন।
তবে এখানে যে Flow দিয়ে ভিডিও বানালোর কথা বলা হয়েছে। Flowতে একটি জিমেইল আইডির সাহায্যে 50টি ক্রেডিট ফ্রি পাবেন। তাই আপনাদের যদি 5টি জিমেইল আইডি থাকে, তাহল 250 ক্রেডিট আপনারা খুব সহজেই পাবেন এবং এই ধরনের ভিডিও অনেক বেশি বানাতে পারবেন।
এছাড়াও প্রতিদিন কোন সময় নতুন করে ক্রেডিট পাবেন সেটা জানতে Flow এর প্রোফাইলে ক্লিক করলে Credits refresh daily at 4:34 PM এই লিখাটি দেখতে পাবেন। তবে সবার ক্ষেত্রে সময় এক থাকবে না।
কিওয়ার্ড:
3D Slapstick Cartoon Animation, AI Cartoon Video Prompt, Viral Cartoon Video, 3D Animation Prompt, AI Animation Generator, Cartoon Story Ideas, Funny Animal Cartoon, Desert Animal Animation, Slapstick Comedy Animation, YouTube Shorts Animation, TikTok Cartoon Videos, AI Video Creation, Text to Video AI, Image to Video AI, Cartoon Animation Master Prompt, Viral Shorts Ideas, 3D Funny Animation, Oscar's Oasis Style Cartoon, Larva Style Animation, AI Cartoon Storytelling, Animation Video Prompt, Cinematic 3D Cartoon, Funny Desert Animals, AI Content Creation, Cartoon Video Generator, Viral Animation Ideas, YouTube Cartoon Shorts, Professional AI Prompt Engineering, Cartoon Character Design, 3D CGI Animation


No comments