অনলাইনে বিজয় বায়ান্নো বাংলা টাইপিং অনুশীলন ও শেখার সম্পূর্ণ গাইড

আপনারা যারা নতুন কম্পিউটার শিখছেন, তাদের সকলের স্বপ্ন থাকে খুব সহজেই অল্প সময়ের মধ্যে বিজয় বাংলা টাইপ শিখা। অনেকেই আছেন যারা দীর্ঘ সময় ধরে বিজয় বাংলা টাইপ করা শিখার চেষ্টা করছেন কিন্তু সঠিক ভাবে পারছেন না। এছাড়াও অনেকেই আছেণ যারা অন্যের সাহায্যে চেষ্টা করছেন সহজেই বিজয় বাংলা টাইপ করা শিখতে কিন্তু সেটাও সঠিক ভাবে হচ্ছে না। তাই আপনাদের সকলের কথা চিন্তা করে একটি অনলাইনে বিজয় ৫২ বাংলা টাইপিং অনুশীলন সাইট বানিয়েছি। যার সাহায্যে আপনারা খুব সহজেই বিজয় বাংলা টাইপ করা শিখতে পারবেন। 

ওয়েব সাইটটিতে খুব সহজ করে দেখানো হয়েছে ইংরেজি কোন কী প্রেস করলে বাংলা কোন অক্ষর আসবে। এছাড়াও স্বরবর্ন, ব্যঞ্জনবর্ণ, যুক্তবর্ণ এবং অনুশীলন রাখা হয়েছে। আপনারা যারা নতুন তারা সকলেই কারও সাহায্যে ছাড়াই নিজে নিজে বিজয় বাংলা টাইপ করা শিখতে পারবেন। প্রথমে স্বরবর্ণ টাইপ করা শিখবেন, এরপর ব্যঞ্জনবর্ন এবং যুক্তবর্ণ, এগুলো শিখা শেষ হলে টাইপ স্পীড বাড়ানোর জন্য অনুশীলন পর্ব রেখেছি, যার সাহায্যে আপনারা বিভিন্ন শব্দ টাইপ করার মাধ্যমে বিজয় বাংলা টাইপের স্পীড বাড়াতে পারবেন। 

সর্বপ্রথম এই লিংকে Bijoy 52 Typing Tutor ক্লিক করুন তাহলে নিচের মত ওয়েব সাইটটি পাবেন-



এবার উপরে লক্ষ্য করে দেখেন ড্রপ-ডাউন মেনুতে লিখা আছে - স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্তবর্ণ ও অনুশীলন

সর্বপ্রথম আমরা স্বরবর্ণ  লিখা শিখব। এই জন্য আপনার কম্পিউটারে বিজয় সফটওয়্যার ইনস্টল করা থাকতে হবে। তারপরে কিবোর্ড থেকে Ctrl+Alt+B প্রেস করে বিজয় কিবোর্ড করুন।

উপরে সকল স্বরবর্ণ দেওয়া আছে। ওই সব স্বরবর্ণ টাইপ করার জন্য ইংরেজি কোন বর্ণ  টাইপ করতে হবে, তা নিচে দেওয়া আছে। আপনি ওই ইংরেজি বর্ণ দেখে স্বরবর্ণ লিখা চর্চা করুন।


এরপরে ড্রপডাউন মেনুতে ক্লিক করে ব্যঞ্জনবর্ণ সিলেক্ট করুন। তারপরে যাবতীয় ব্যঞ্জনবর্ণ দেখতে পাবেন। ঠিক একই নিয়মে আপনারা ব্যঞ্জনবর্ণ টাইপ করতে পারবেন। প্রতিটি বাংলা অক্ষর টাইপ করার জন্য ইংরেজি কোন বর্ণ টাইপ করবে তা নিজে দেওয়া আছে।

  


এরপরে পূনরায় ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করে যুক্তবর্ণ সিলেক্ট করুন। তারপরে যুক্তবর্ণ টাইপ করা শিখে নিন। লিষ্টে যাবতীয় যুক্তবর্ণ দেওয়া আছে। তবে এই লিষ্টের বাইরে যদি যুক্তবর্ণ ছাড়াও আরো কিছু যুক্তবর্ণ থাকে তাহলে কমেন্টস করে জানাবেন,আমি নিচে ওই সব যুক্তবর্ণ লিষ্টে যুক্ত করে দিবো ইনশাআল্লাহ।

 ঠিক একই নিয়মে আপনারা অনুশীলন চর্চা করবেন।  এই ভাবে করে কারও সহযোগিতা ছাড়াই আপনারা খুব সহজেই বিজয় বাংলা টাইপ করা শিখতে পারবেন। 


Bijoy Bangla Typing Tutor কী?

Bijoy Bangla Typing Tutor হলো একটি বাংলা টাইপিং প্রশিক্ষণ ব্যবস্থা, যেখানে ধাপে ধাপে বিজয় কিবোর্ড ব্যবহার করে বাংলা টাইপ শেখানো হয়। সাধারণত এতে থাকে—

* ধাপে ধাপে বাংলা টাইপিং শেখার লেসন

* বিজয় কিবোর্ডের প্রতিটি কী-এর অবস্থান শেখানো

* শব্দ, বাক্য ও অনুচ্ছেদ টাইপিং অনুশীলন

* টাইপিং স্পিড ও Accuracy পরিমাপ

* ভুল শনাক্ত করার সুবিধা


কেন Bijoy Bangla Typing Tutor ব্যবহার করবেন?

নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি—

* দ্রুত বাংলা টাইপ করতে পারবেন।

* কিবোর্ড না দেখে টাইপ করার অভ্যাস গড়ে উঠবে।

* টাইপিং স্পিড ও Accuracy বৃদ্ধি পাবে।

* চাকরির বাংলা টাইপিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন।

* অফিসিয়াল বাংলা ডকুমেন্ট সহজে টাইপ করতে পারবেন।


অনলাইনে বিজয় বায়ান্নো বাংলা টাইপিং অনুশীলন

একটি ভালো অনলাইন টাইপিং প্ল্যাটফর্মে সাধারণত থাকে—

* বাংলা টাইপিংয়ের প্রাথমিক অনুশীলন

* বিজয় কিবোর্ড শেখার লেসন

* শব্দ, বাক্য ও অনুচ্ছেদ টাইপিং

* টাইপিং স্পিড টেস্ট

* Accuracy পরীক্ষা

নিয়মিত অনুশীলনের মাধ্যমে অল্প সময়েই টাইপিং দক্ষতায় উল্লেখযোগ্য উন্নতি আসে।


বিজয় কিবোর্ডে বাংলা লেখার নিয়ম

বাংলা টাইপিং শেখার জন্য প্রথমে বিজয় কিবোর্ড লেআউট সম্পর্কে ধারণা নিতে হবে। এরপর সঠিক আঙুলের অবস্থান বজায় রেখে নিয়মিত অনুশীলন করতে হবে। শুরুতে ধীরে টাইপ করা স্বাভাবিক, তবে Accuracy বজায় রেখে অনুশীলন করলে গতি নিজে থেকেই বৃদ্ধি পায়।


দ্রুত শেখার সহজ উপায়

* প্রতিদিন ২০–৩০ মিনিট অনুশীলন করুন।

* একই লেসন একাধিকবার টাইপ করুন।

* Accuracy ৯৫% বা তার বেশি রাখার চেষ্টা করুন।

* স্পিডের চেয়ে নির্ভুলতাকে অগ্রাধিকার দিন।

* নিয়মিত অনুশীলন চালিয়ে যান।


বিজয় যুক্তবর্ণ লেখার নিয়ম

বিজয় কিবোর্ডে যুক্তবর্ণ লেখার জন্য নির্দিষ্ট কী-সমন্বয় ব্যবহার করতে হয়। নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই কৌশল সহজেই আয়ত্ত করা যায়। তাই একটি ভালো টাইপিং টিউটরে যুক্তবর্ণ অনুশীলনের সুবিধা থাকা গুরুত্বপূর্ণ।


উপসংহার

আপনি যদি Bijoy Bangla Typing Tutor, Bijoy Typing Tutor, Bijoy Bangla Typing Practice Online Free অথবা অনলাইনে বিজয় বায়ান্নো বাংলা টাইপিং অনুশীলন খুঁজে থাকেন, তাহলে নিয়মিত অনুশীলনই সফলতার মূল চাবিকাঠি। প্রতিদিন অল্প সময় অনুশীলন করলেই আপনার টাইপিং স্পিড, Accuracy এবং আত্মবিশ্বাস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

No comments

Powered by Blogger.
.